স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করে যশোর মনিরামপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন শান্তা আক্তার (২৩) নামে এক গৃহবধূ। তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায়,গালদা গ্রামের সুমন হোসেনের স্ত্রী শান্তা আক্তার পারিবারিক বিষয় নিয়ে স্বামীর ওপর অভিমান করে বিষপান করেন।
কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে বমি করতে শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করে দেন।

Leave a Reply