1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়ার বন্দবিলা সার্বজনীন দুর্গা মন্দিরে চুরি, ক্ষতি প্রায় ৬০ হাজার টাকা

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে একটি সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর তারা মন্দিরে থাকা দুটি সিলিং ফ্যান, একটি মনিটর, একটি পিসি, একটি সোলার ব্যাটারিসহ পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা সুজয় কুমার পাল মাঠে কাজে যাওয়ার সময় মন্দিরের গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মন্দিরের ভেতরে চুরির বিষয়টি নিশ্চিত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews