1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ‘মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর অঞ্চলের প্রভাবশালী উন্নয়ন সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩৫ জন কর্মকর্তার অংশগ্রহণে ‘মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) যশোর শহরের কারবালা এলাকায় আরআরএফ কনফারেন্স রুমে ধুমঘাট এন্টারপ্রিনিয়র ট্রেনিং একাডেমি-ডেটা বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এ প্রশিক্ষণের আওতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার একটি নিবিড় প্র্যাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে সংবাদ বিজ্ঞপ্তি লেখার কলাকৌশল, ইতিবাচক সংবাদ প্রকাশের লক্ষ্যে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ উন্নয়নের কৌশল এবং কোনো সাংবাদিক বা কনটেন্ট ক্রিয়েটর হঠাৎ ক্যামেরা নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হলে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, সেসব বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

পুরো কর্মশালাটি পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক, ইভেন্ট প্ল্যানার ও লেখক মনিরুল ইসলাম। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর (ডিডিএলজি) যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) পরিচালক (ক্ষুদ্র ঋণ কর্মসূচি) অরুণ কুমার বিশ্বাস।সনদপত্র বিতরণ শেষে প্রধান অতিথি রফিকুল হাসান বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতেও মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা। পাবলিক কমিউনিকেশন ও মিডিয়া হ্যান্ডেলিং বেশ জটিল বিষয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ তিনি ধুমঘাটের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সমাপনী পর্বে কর্মশালায় অংশগ্রহণকারী প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী নুরুন্নবী হৃদয়ের সঞ্চালনায় নিজেদের অনুভূতি ব্যক্ত করেন অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদের মধ্যে ছিলেন আরআরএফ যশোরের সহকারী প্রশিক্ষক উম্মে সুমাইয়া,

হেইফার ইন্টারন্যাশনাল যশোরের প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম, আদ-দ্বীন ওয়েলফেয়ার যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক (কর্মসূচী) রুহুল আমিন, প্রিজম অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসলিমা খাতুন এবং জাগরণী চক্র ফাউন্ডেশন যশোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইমতিয়াজ হায়দার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews