1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না: যশোরে আসুদ

  • রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জাতীয় পার্টিকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র হলেও তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ। তিনি বলেন, “জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ দলকে শেষ করা সম্ভব নয়।

শনিবার (২০ জুন) দুপুরে যশোর শহরের বিডি হলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল।

সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তবে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আগামী দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।

যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু,

ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাসসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

এছাড়া ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা জাতীয় পার্টির নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews