1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো সমাজ কল্যাণ সংগঠন

  • শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংগঠন এবার এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা অনুদানের অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের অসুস্থ ছেলে মো. জুবায়ের হোসেনের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামির নির্দেশনা ও তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়,

শিশুটির চিকিৎসার ব্যয় বহনে সহযোগিতার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা এবং অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ, ড্রিম টাচ একাডেমিসহ ঝুমঝুমপুর, হামিদপুর, নীলগঞ্জ ও সীতারামপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন।

এছাড়া ঝুমঝুমপুর মুহাম্মাদিয়া হাফেজিয়া বালক-বালিকা কওমি মাদ্রাসা, বিসিক জামে মসজিদ, সীতারামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, মনিহার জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ অভিযান পরিচালিত হয়।

সংগঠনের সদস্যরা ঝুমঝুমপুর বটতলা থেকে হামিদপুর বাজার পর্যন্ত মহাসড়ক এলাকায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রচারণা চালান।

পরবর্তীতে সংগ্রহকৃত অনুদান ও সংগঠনের নিজস্ব তহবিলের অর্থ একত্রিত করে মো. জুবায়ের হোসেনের পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামি বলেন, একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।

সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার ফলেই এ উদ্যোগ সফল হয়েছে। আমরা ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সমাজ কল্যাণ সংগঠনের কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা এবং যশোরের বাইরে বিভিন্ন জেলার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তানজীব আহমেদ, সহ-সভাপতি ইভেল হাসান, সাধারণ সম্পাদক সামী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার আইচ,

প্রচার সম্পাদক মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক ফারিহ বিল্লাহ তাকি, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এম. এম. হাসনাতুল ইসলাম রাতুল, সদস্য সচিব মনিরুল ইসলাম হিমেল এবং সহ-সদস্য সচিব তাসনিমুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews