1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

  • শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোর বিজিবি দুই চোরাকারবারিকে আটক ও তাদের কাছ থেকে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়েছে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার (২০ জুন) রাত দুইটার সময় যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১নং গেইটের সামনে একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান চালায়।

অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বারসহ যার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

একই সঙ্গে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থান হয়ে যশোরের ওপর দিয়ে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।

আটক আসামিরা হচ্ছে, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫),ও যশোর সদর উপজেলা বালিডয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে  মো. আনিস (৩৬)।

বিজিবি আরো জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, প্রেসব্রিফিং এসব তথ্য জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews