1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কারবালার ইরফান ফারাজী হত্যা মামলায় প্রধান আসামী আঃ কাদের গ্রেফতার

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

কারবালার ইরফান ফারাজী হত্যা মামলায় প্রধান আসামী আঃ কাদের গ্রেফতার

কারবালার ইরফান ফারাজী হত্যা মামলায় প্রধান আসামী আঃ কাদের গ্রেফতার, রহস্য উদঘাটন, স্ট্যাম্প ও টাকা উদ্ধার।

ঘটনা ও গ্রেফতার অভিযান :
ইং ২২/১২/২০২২ তারিখ বিকাল অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন খড়কি কারবালা বামনপাড়া রোডে ফারাজি দোকানের মালিক ইরফান ফারাজি,

পিতা- মোঃ রফিকুল ইসলাম ফরাজিকে অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতকারীরা বুকে চাকু মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে। রক্তাক্ত ফারাজিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এই সংক্রান্তে নিহতের ভাই ইমরান ফরাজি বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী থানার মামলা নং-৮০ তাং-২৪/১২/২০২২ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশকে আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে কঠোর নির্দেশ প্রদান করেন।

ঘটনাস্থলের পাশে একটি মাদ্রাসার সিসিটিভি ফোটেজ থেকে আসামীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকে পুলিশের বিভিন্ন ইউনিট। র‌্যাব-৬, যশোর এর একটি টিম আজ ভোর ০৬.০০ ঘটিকার সময়

নিউ মার্কেট এলাকায় অভিযান করে সিসিটিভি ফোটেজ থেকে সন্ধিদ্ধ আসামী তৌহিদুল ইসলামকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম

এর সমন্বয়ে একটি টিম যৌথ জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তৌহিদুল ইসলাম এর দেওয়া তথ্য মোতাবেক অদ্য বিকাল ১৪.৩০ ঘটিকার সময় চাচড়া রায় পাড়া রেল ক্রসিং সংলগ্ন জনৈক টেরা বাবুর দখলি জমিতে ইটের নীচ থেকে হত্যাকাজে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামী তৌহিদুল ইসলাম এর দেওয়া তথ্য মোতাবেক ইং ০২/০১/২০২৩ তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন রেলগেট এলাকা হইতে প্রধান আসামী আঃ কাদেরকে গ্রেফতার করা হয়।

পরে আঃ কাদের এর স্বীকারোক্তি মতে ভিকটিম ইরফান ফরাজির নিকট থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে নেওয়া টাকার মধ্যে নগদ ৫০,০০০/- টাকা এবং স্ট্যাম্প ও ভিকটিমের মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, অনুমান দেড় বছর পূর্বে আঃ কাদের অত্র মামলার ভিকটিম ইরফান ফরাজির নিকট থেকে সরকারী চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে নেওয়া মোট ৩,২০,০০০/- টাকা নিয়ে ব্যবসায়িক লেনদেন হিসেবে স্ট্যাম্প করে দেয়। পরে চাকুরী না দিলে ভিকটিম ইরফান ফরাজি টাকা চাইলে আঃ কাদের এর সাথে কথাকাটাকাটি হয়।

সে সূত্রে আঃ কাদের পাখি, তৌহিদ, শিশির, রাহুলদেরকে ৫০ হাজার টাকায় চাকু মেরে হত্যার জন্য চুক্তি করে। সে চুক্তি মোতাবেক ঘটনার দিন পাখি,

তৌহিদ, শিশির ও রাহুল চাকু নিয়ে কারবালা ফরাজি স্টোর নামক দোকানে গিয়ে চিপস কিনার কথা বলে চাকু দ্বারা স্টেপ করে রক্তাক্ত জখম করে পালিয়ে আসে।

পরে ইরফান ফরাজিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। আরো ব্যাপক তদন্ত অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আঃ কাদের (৪২), পিতা- আঃ মজিদ, মাতা- মোছাঃ সখিনা বেগম, সাং- রেলগেট রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত মালামাল হলো নগদ ৫০,০০০/- টাকা।
১০০/- টাকা মুল্যের স্ট্যাম্প,ভিকটিমের মোবাইল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews