1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসা এক আসামির কাছে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে কোর্ট পুলিশ।

ঘটনাটি বুধবার বিকেলে আদালত চত্বরে ঘটে। এ ঘটনায় আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার হাসান গাজীর ছেলে শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার আলমগীরের ছেলে দিপু।

আদালত সূত্রে জানা যায়, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামে এক যুবক একটি মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় শাহাজান ও দিপুর সহযোগিতায় একটি ছোট পোটলা প্রান্তের উদ্দেশ্যে প্রিজনভ্যানে ছুড়ে মারেন।

ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পোটলাটি উদ্ধার করে। পরে পোটলাটি খুলে ছয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়।

এ বিষয়ে সদর কোর্টের জিআরও খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলায় অভি ইসলাম প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews