1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সীমান্ত অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা নারীরা দালালদের প্রলোভনে পড়ে ভারতে বিউটি পার্লারে কাজের আশায় পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। ভারতে পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই তারা দেশটির পুলিশের হাতে আটক হন।

পরে ভারতের হায়দরাবাদভিত্তিক একটি মানবাধিকার সংস্থা তাদের উদ্ধার করে নিজস্ব শেল্টার হোমে আশ্রয় দেয়। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা জানান,প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা না আসা পর্যন্ত তাদের সংস্থার হেফাজতেই রাখা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews