যশোর শহরের চাঁচড়া এলাকায় মুরগির ফার্মে বিদ্যুতের লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৬ই জুন সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার গোয়ালদা চাঁচড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোক্তার মিয়া চাঁচড়া এলাকার মৃত আশরাত মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মোক্তার মিয়া নিজ বাড়ির মুরগির ফার্মে বিদ্যুতের লাইট স্থাপনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply