ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের সেক্রেটারী আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনেনিত হয়েছেন।
১৬ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্র সুত্রে জানাগেছে, অদ্য হতে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম বিএম হাইস্কুলের ম্যানেজিং (এডহক)
কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন । এছাড়া জেলা শিক্ষা অফিস কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আব্দুস সামাদ,
জেলা প্রশাসক অথবা উপজেরা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও পদাধিকার বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম সদস্য সচিব মনোনীত হয়েছে।
১৭ জুন দুপুরে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় কমিটির সকল সদস্যসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের লেখাপড়া, খেলাধুলাসহ সার্বিক মান উন্নয়নে শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন সভাপতি আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি।

Leave a Reply