1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদালতের বারান্দায় বাদীকে মারধর, পাঁচ আসামির কারাদণ্ড

  • বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর আদালত ভবনের বারান্দায় একটি মামলার বাদীকে মারধরের ঘটনায় একই মামলার পাঁচ আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন নারীসহ চারজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক এমদাদুল হক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব, হাবিবুল্লাহ, আব্দুর রাজ্জাক, আলম মোল্যা ও আজিজ মোল্যা। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মশিউর রহমান, বেগম, নুর জাহান ও তাহুরন নেছা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৯ সেপ্টেম্বর মতিয়ার রহমান ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই ২০২৫ সালের ১৩ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। এ সময় বাদী মতিয়ার রহমান ও মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের শুনানি চলাকালে আদালত ভবনের তৃতীয় তলার সিঁড়ির সামনে আসামিরা মতিয়ার রহমানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি বিচারকের কাছে বিষয়টি জানালে উপস্থিত লোকজন নয়জনকে আটক করে আদালতের কাছে সোপর্দ করেন।

বিচারক তাৎক্ষণিকভাবে কোর্ট পুলিশ পরিদর্শককে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও প্রতিবেদন পর্যালোচনা করে আদালত পাঁচজনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিন নারীসহ চারজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় মশিউর রহমান ও তিন নারীকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews