1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২

  • বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুন) রাত এগারোটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় র‌্যাব এবং সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দার পাড়া ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মশিউর আলমকে আটক করা হয়।

তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা পাঁচটি মাটির কলস উদ্ধার করা হয়। পরে কলসগুলো ভেঙে ভেতর থেকে ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তার মশিউর আলম ওই এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আগে নিজেই মাদকাসক্ত ছিলেন। পরে কোরেক্স সিরাপের কারবার শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাটির নিচে কলসে মাদক মজুদ করে রাখতেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আতিয়ার মন্ডলকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পরে আতিয়ারের হাতে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আতিয়ার মন্ডল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে। পলাতক ব্যক্তির নাম বিপুল (৩৫), তার বাড়ি চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews