1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : 

যশোরের বাঘারপাড়ায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন এবং সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা প্রমুখ। এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা,

বিভিন্ন শ্রেণির কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপী আয়োজিত এই প্রযুক্তি মেলায় মোট ৮টি স্টল স্থান পেয়েছে।

এসব স্টলে প্রতিকূল ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিতেও উন্নত ও আধুনিক চাষাবাদের বিভিন্ন মডেল, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্লাইমেট স্মার্ট’ প্রযুক্তির কোনো বিকল্প নেই।

নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তা মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এর ফলে আগামী দিনের কৃষি ব্যবস্থা আরও আধুনিক, লাভজনক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews