যশোরের শার্শা উপজেলার নাভারন কচুমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নাভারন কচুমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত (২১) উপজেলার ছোট মান্দারতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তিনি পেশায় ট্রলি চালক। স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত মালবোঝাই ট্রলি নিয়ে নাভারনের দিকে যাচ্ছিলেন। পথে কচুমরা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস ট্রলিটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply