যশোরের বাঘারপাড়া উপজেলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী কসাই কওছার কে ইয়াবা সহ আটক করেছে পুলিশ। ১৫ জুন বিকেলে উপজেলার ঘোষনগর বাজারের পিছনে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে।
এসময় তার নিকট থেকে- ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবহারের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক কওছার আলি (৪২) বাগডাঙ্গা গ্রামের মৃত ঃ শফিয়ার গাজীর পুত্র।
তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এবিষয়ে, বাঘারপাড়া থানার দায়িত্ব রত কর্মকর্তা বলেন, কওছার আলি ওরফে কসাই কওছারের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে, ইতিপূর্বে সে গরু কসাইয়ের ব্যাবসা করত। দুই বছর যাবত সে ইয়াবা,ফেন্সিডিল, গাজার ব্যাবসার সাথে যোগ দিয়ে এলাকায় মাদকের বিস্তার ঘটায়।
এতে এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ করলেও সে তার ব্যাবসা অব্যাহত রাখে। একপর্যায়ে সোমবার ১৫ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘোষনগর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০১ পিস,
ইয়াবা ও মাদক ব্যবহারের সরঞ্জামসহ তাকে আটক করা হয় । জানা গেছে, তার বিরুদ্ধে ইতিপূর্বে নাশকতা মামলা সহ পারিবারিক সহিংসতার অভিযোগ রয়েছে। গত শুক্রবার পারিবারিক একটি সহিংসতায় একই পরিবারের মহিলা সহ ৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সে।
যারা এখনো মৃত্যুর সাথে লড়ছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান হিসেবে তাকে আটক করা হয়েছে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply