1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন গ্রেপ্তার

  • সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা (নং-১৩) রুজু করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছেন।

ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews