1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাজেটের উপর মাওলানা ভাসানী পরিষদ যশোর গভীর উদ্বেগের সাথে বিবৃতি প্রদান ও ৫দফা দাবি জানিয়েছেন

  • সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

চলতি বছরে অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেটে দেশের কৃষি খাতকে তার প্রকৃত অর্থ নৈতিক ও সামাজিক গুরুত্বের তুলনায় স্পষ্টভাবে প্রান্তিক অবস্থানে রাখা হয়েছে। বাজেটের এই অবস্থান দেখে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ গভীর উদ্বেগের সাথে বিবৃতি দিয়েছে। ভাসানী পরিষদ যশোর সরকারের প্রতি জোরালোভাবে বাজেটের উপর পাঁচ দফা দাবি জানিয়েছেন।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ যশোরের হারুন –অর-রশিদ ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান কবির রোববার ১৪ জুন এক বিবৃতি দিয়ে বলেছেন, কৃষি খাত দেশের মোট জিডিপির প্রায় ১১ শতাংশ অবদান রাখলেও এবং দেশের ৪৩-৪৫ শতাংশ কর্মক্ষম জনগোষ্ঠীর প্রত্যক্ষ জীবিকা নির্বাহের প্রধান ভিত্তি হওয়া সত্ত্বেও এই খাতটি রাষ্ট্রীয় বাজেটে বারবার অবমূল্যায়নের শিকার হচ্ছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে মোট বরাদ্দ মাত্র ৪৩,৩৩৫ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৪.৬৫ শতাংশ। জিডিপির অনুপাতে কৃষি খাতে রাষ্ট্রীয় ব্যয় মাত্র ১-১.৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অথচ এই খাতই দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি।

ভাসানী পরিষদ যশোর মনে করে, এটি কেবল একটি বাজেটগত সীমাবদ্ধতা নয়- বরং রাষ্ট্রীয় উন্নয়ন দর্শনের একটি মৌলিক সংকট। যে দেশে কৃষকই অর্থনীতির সবচেয়ে বড় শ্রমশক্তি, সেই দেশে কৃষিকে প্রান্তিক খাতে পরিণত করা মানে উৎপাদনশীল ভিত্তিকে দুর্বল করা এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাকে গভীর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া।

বর্তমান বাস্তবতায় কৃষিকে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানিমুখী কাঠামোর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কৃষি-শিল্পে রূপান্তর করা জরুরি। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান বাজেটে এই রূপান্তরের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ, কাঠামোগত বিনিয়োগ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা পরিলক্ষিত হয়নি।

ভাসানী পরিষদ, যশোর সরকারের প্রতি জোরালোভাবে যে ৫টি দাবি জানিয়েছেন তা হলো, ১ কৃষি খাতে বরাদ্দ অন্তত ১২ শতাংশে উন্নীত করতে হবে। ২ কৃষিকে আধুনিক কৃষি-শিল্পে রূপান্তরের জন্য জাতীয় রোডম্যাপ ঘোষণা করতে হবে। ৩ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৪ কৃষি গবেষণা,

সেচ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে ব্যাপক ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করতে হবে, ৫ খাদ্য নিরাপত্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকারে প্রতিষ্ঠা করতে হবে। ভাসানী পরিষদ যশোর আরো মনে করেন ও দৃঢ়ভাবে বিশ্বাস করে- যে রাষ্ট্র তার কৃষককে অবহেলা করে, সেই রাষ্ট্র কখনোই আত্মনির্ভর, টেকসই ও ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে পারে না। অতএব, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই সত্যকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করা এখন সময়ের দাবি উল্লেখ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews