1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ চিত্র এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন, আনসার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মানবপাচার, অপহরণ ও ছিনতাই প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সীমান্ত এলাকায় পুশইন প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও জাল নোট প্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি পণ্যের ট্রাক স্ক্যানিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ প্রতিরোধ,ধর্ষণ ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, বাজার মনিটরিং, মজুদদারবিরোধী অভিযান এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় যশোর শহরকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও নিরাপদ রাখতে সিসি ক্যামেরা সচল রাখা, মোবাইল কোর্ট বৃদ্ধি, রাতের পুলিশ টহল জোরদার এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews