1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

  • রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দুটি সংগঠন। রোববার (১৪ জুন) সকালে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কাজে নিয়োজিত শ্রমিকদের দুটি সংগঠন (রেজিস্ট্রেশন নং- ৮৯১ ও ৯২৫) দীর্ঘদিন ধরে বন্দরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বন্দর কর্তৃপক্ষের নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হোসনে আরা ট্রেডার্স ও চট্টগ্রাম গ্রেট বেঙ্গলের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শ্রমিক সংগঠনগুলোর কোনো চুক্তি বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে সংগঠন দুটি ১৪ জুন থেকে বন্দরে শ্রমিক পরিচালিত সব ধরনের পণ্য লোড-আনলোড কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

এর ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ কার্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে প্রায় সহস্রাধিক শ্রমিক অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন।

পরে শ্রমিক নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেন। ফলে বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews