1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিজিবির অভিযানে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাতক্ষীরা জেলার দহাকুলা এলাকার রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর এলাকার মো. আক্তারুর ইসলাম (৪৬)।

পরে তাদের দেহ তল্লাশি করে রোকনুজ্জামানের কাছ থেকে ১ হাজার পিস এবং আক্তারুর ইসলামের কাছ থেকে ৩ হাজার ৮৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪ হাজার ৮৩৭ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৫১ হাজার ১০০ টাকা।

এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৮৪৭ টাকা নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/২৬(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews