ঝিকরগাছা সদর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে।১৪ জুন শনিবার ৩টায় ঝিকরগাছা সদর ইউনিয়নের জয় কৃষ্ণপুর ৮নং ওয়ার্ড বিএনপি শহীদ জিয়া’র ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেন।
সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি (এমপি)।
তিনি বলেন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বর্তমান সরকারের বাজেটকে একটি গণমুখী, সময়োপযোগী, জনবান্ধব ও গরীবের বাজেট উল্লেখ করে সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছি। এছাড়া প্রবাসী ও কৃষি কার্ড অচিরেই দিতে শুরু করব ইনশাল্লাহ।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টুর সঞ্চালনায় জয়কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু।
এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,
তথ্য গবেষণা সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সাবেক যুগ্ম-আহবায়ক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, সহ-সভাপতি খাইরুল ইসলাম,
আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ মেম্বার, মহিলা সম্পাদিকা হিরামনি আক্তার, রওফুন্নেছা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাল্টু মিয়া,
যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম রাজু, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বাচ্চুসহ ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, জয়কৃষ্ণপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইসমাইল হোসেন।

Leave a Reply