1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

  • শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত সীমান্ত হত্যা, ভারত কর্তৃক পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতার প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে বেনাপোলের রহমান চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা আনোয়ার হোসেন।সমাবেশে বাঘারপাড়া ও ভয় নগর উপজেলার এমপি এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাওলানা আজীজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। তারা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং পুশ-ইন কার্যক্রমের অবসান দাবি করেন।

বক্তারা আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের নিরাপত্তা, মানবাধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকারকে আরও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রমের অবসান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানানো হয়। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাবিবুর রহমান, শার্শা নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা সেক্রেটার জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার আমির রেজাউল করিম এবং সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।
এনসিপি শার্শা উপজেলার সংগঠক মুরাদ উদ দৌলা, জেলা এল ডি পি সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং সংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন,

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক নুরুজ্জামান, জেলা সেক্রেটারি আবু জাফর, যশোর জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস , খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক সম্পাদক মুফতি রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাও রেজাউল করিম।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews