যশোরের বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর খেলা ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের জন্য বড়পর্দায় উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত ড্যাবের সদস্য ও বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডাঃ ইনামুল কবীর বাজার ব্যবসায়ীদের হাতে একটি অত্যাধুনিক ও দামি প্রজেক্টার তুলে দেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাঃ ইনামুল কবীর বলেন,
বিশ্বকাপ ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগকে সহযোগিতা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, সাবেক যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদার,
বিএনপি নেতা আমিনুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুণ সরদার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম এবং ছাত্রদল নেতা তারেক হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌরাস্তা বাজার বণিক সমিতির সেক্রেটারি মোঃ সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন। এছাড়াও বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও ফুটবলপ্রেমীরা জানান, বড়পর্দায় খেলা দেখার এই উদ্যোগ বিশ্বকাপ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে চৌরাস্তা বাজার।

Leave a Reply