1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ভাগ্নী উত্ত্যক্তের প্রতিবাদে হত্যা মামলার ২ আসামি আটক

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইল্যমামুল হোসেন হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওষয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেল পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। আটকরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের রাব্বি ও রাকিব।

র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান , তারা ঢাকায় আত্মগোপনে ছিলেন। সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের ইমামুল হোসেনকে মনিরামপুর থানাধীন স্মরণপুর গ্রামে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, ভাগ্নীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে একদল যুবকের সঙ্গে কথা কাটাকাটির জেরে হত্যাকাণ্ডের মত ঘটনাটি ঘটেছে।

হামলার পর গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই যশোর র‍্যাব- ৬ তদন্তভার গ্রহণ করে তাদের আটক করতে সক্ষম হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews