1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে ড্রেজিং কাজ চলাকালে ক্রেনের আঘাতে আব্দুল মালেক (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের সীতারঘাট এলাকায় ভৈরব নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মুরাদপুর গ্রামের ইউসুফ দেওয়ানের ছেলে। তিনি ড্রেজিং প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী খনন কাজ চলাকালে ক্রেন দিয়ে একটি স্টিলের বয়া উত্তোলন করা হচ্ছিল।

এ সময় হঠাৎ ক্রেনের হুক ছিঁড়ে গেলে বয়াটি নিচে পড়ে যায়। এতে পাশে থাকা শ্রমিক আব্দুল মালেকের বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আত্মীয়-স্বজনের কাছে বুঝে দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews