1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কথিত সাংবাদিক শামসুর রহমান নীরবের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী। অভিযোগে বলা হয়েছে, সাংবাদিকতার আড়ালে তিনি নিজের স্ত্রীর বিরুদ্ধেই অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনায় বুধবার বাদী নিজে যশোর সদর উপজেলার ডহরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নীরবসহ চারটি অনলাইন পত্রিকার সম্পাদককে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া, দৈনিক প্রতিদিনের কণ্ঠ এবং দৈনিক বাংলার চেতনা-এর সম্পাদক। তবে মামলায় তাদের ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি।

মামলার এজাহারে বাদী যশোরের ল্যাবএইড ক্লিনিকের কর্মী ফাতেমা বেগম উল্লেখ করেছেন, ২০২২ সালে শামসুর রহমান নীরব প্রতারণার মাধ্যমে তাকে জিম্মি করে বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করলে নীরব তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটিয়ে মানহানি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া মামলায় বলা হয়েছে, গত ২২ মে অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া ও দৈনিক বাংলার চেতনা-তে এবং ২৪ মে দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এ যশোর ল্যাবএইডের বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং বেপরোয়া

শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে বাদীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে শামসুর রহমান নীরবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews