যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘৌড় দৌড় প্রতিযোগীতা ১০ জুন ২০২৬ বুধবার বিকেলে আদমপুরের পূর্ব মাঠে ৮ নাং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শাহিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রয়াত দানবীর ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও চেয়ারম্যান জনাব মহিউদ্দিন বিশ্বাসের সুযোগ্য পুত্র বাঘার পাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রর্থী জনাব মাজাহারুল ইসলাম (খোকন) উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নাং ওয়ার্ডের মেম্বার মো. মাসুম আলী বিশ্বাস ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা ও নেতৃবৃন্দ। হাজারও দর্শনার্থীদের মনের খোরাক জোগাতে প্রায় দেড় ডজন ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এদের মধ্যে থেকে ৪টি ঘোড়া
নির্বাচিত করা হয় ১ম, ২য়, তৃতীয় ও চতুর্থ এ ৪ ঘোড়া মালিকদের হাতে সামান্য কিছু অর্থ দিয়ে তাদের সম্মানিত করা হয়। প্রথম পুরস্কার দশহাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছয় হাজার টাকা ও চতুর্থ পুরস্কার চার হাজার টাকা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয়
ক্রীড়া ব্যক্তিত্ব ভিটাবল্যা ফুটবল মাঠের রেফারি মো. আরশাদ আলী। সরেজমিনে কথা হয় কিছু দর্শনার্থীদের সংগে তাদের অভিমত এধরনের অনুষ্ঠান ভালো বৈ খারাপ কি। প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান হোক এটাই তাদের প্রত্যাশা।

Leave a Reply