1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে সুজন শেখ (২২) নামে নেশাগ্রস্ত এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় সুজন শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু বলেন, মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews