1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া ও মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১০ জুন) সকালে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ছোট খুদড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও মাটি বহনকারী টলির মুখোমুখি সংঘর্ষে হাসিবুল বাসার শান্ত (১৭) নামে এক কিশোর নিহত হন। এ ঘটনায় হাসান শেখ নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসিবুল বাসার শান্ত বাঘারপাড়া উপজেলার খালিয়া ইউনিয়নের জহুরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান শেখ যশোর সদর উপজেলার চাচড়া-পুলেরহাট এলাকার আনসার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও হাসান মোটরসাইকেলে করে খাজুরা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ছোট খুদড়া জামতলা মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাটি বহনকারী একটি টলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে শান্ত মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।আহত হাসান শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও টলি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হন।

আহত তহিদুল ইসলাম কাজিয়াড়া গ্রামের কামাল মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, তহিদুল ইসলাম নওয়াপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাজিয়াড়া এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর ছিটকে পড়েন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews