যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে ৪০টি মায়া ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বুধবার ১০ জুন বিকাল ৩টায় স্থানীয় কাটাখাল জামতলা মোড়ে ছাগল বিতরণ করেন, এনজিও প্রচেষ্টা সমাজ উন্নয়ন সংস্থা (পিএসডিও)।
ছাগল বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শিমুলিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ২০টি অসহায় পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাসুমা আখতার। উপস্থিত ছিলেন প্রচেষ্টা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আমীন মুকুল,
সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপকারভোগী পরিবারের সদস্য, এনজিও প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply