1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

  • বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

কর্মজীবনের ২৮ বছরের ইতি টেনে বিদায় নিলেন যশোর সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান।

বুধবার শেষ কর্মদিবসে তাকে সজ্জিত পিকআপ গাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। এমন ভিন্ন আয়োজন আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শিক্ষক বজলুর রহমান একই উপজেলার হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ হৈবতপুর গ্রামের বাসিন্দা। এদিন তার বিদায় উপলক্ষে আলোচনা সভাসহ নেওয়া হয় বর্ণিল আয়োজন।

শুরুতে পাপড়ি ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

বিদায়কালে শিক্ষক বজলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’

খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, ‘বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাকেও এভাবে একদিন বিদায় নিতে হবে।

একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সহকর্মী ও শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন।’

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুন্নাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, আনিসুর রহমান, সুজিত কুমার ঘোষ, রেখা মজুমদার, মাওলানা আব্দুল হাই,

জামাল হোসেন এবং শিক্ষার্থীদের মধ্যে লুৎফুন নাহার জামিলা, নিশাত জাহান জয়, রাজিয়া সুলতানা ও আপন ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ক্বাফি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews