1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস  :

স্থানীয় পর্যায়ের হাসপাতাল ও মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক সংবেদনশীলতা বিবেচনায় এইচআইভি-সম্পর্কিত সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি লিঙ্গ সংবেদনশীলতা,

এইচআইভি বিষয়ে সচেতনতা এবং মানবাধিকারভিত্তিক সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ৫ জুন পর্যন্ত যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মারা গেছেন।

নতুন শনাক্তদের মধ্যে ৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, ৫ জন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন সাধারণ জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

ওরিয়েন্টেশন শেষে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি বলেন, চলতি বছর ১ হাজার ২০০-এর বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে। সময়মতো কাউন্সেলিং, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ডা. একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত,

আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পি, আরএমও ডা. হাবিবা সুলতানা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানিসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

একই সঙ্গে বৈষম্য ও সামাজিক কলঙ্ক দূরীকরণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যখাতের প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews