1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেয়াদোত্তীর্ণ এফডিআরের টাকা না পেয়ে যশোরে এক্সিম ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ

  • বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ফিক্সড ডিপোজিট (এফডিআর) মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও আমানতের টাকা ফেরত না পাওয়ার অভিযোগে যশোরে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখার সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে যশোর জেলা হার্ডওয়্যার মালিক সমিতির সদস্যরা ব্যাংকটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, সমিতির ১১০ জন সদস্য এক বছর মেয়াদে মোট ৬৫ লাখ টাকা এফডিআর হিসেবে জমা রেখেছিলেন। মেয়াদ শেষে মুনাফাসহ তাদের পাওনা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩ হাজার টাকা। তবে এফডিআরের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও ব্যাংক কর্তৃপক্ষ পুরো টাকা পরিশোধ করছে না।

সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী খান বলেন, সদস্যরা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেছিলেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তারা টাকা পাচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ একাধিক কিস্তিতে টাকা নেওয়ার প্রস্তাব দিলেও তা গ্রহণযোগ্য নয়। কারণ, ফিক্সড ডিপোজিটের অর্থ মেয়াদ শেষে এককালীন পরিশোধ করার কথা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় অনেক সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানান তিনি।

এ বিষয়ে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের টাকা দুই দফায় পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রাহকরা দ্রুত তাদের আমানতের অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews