1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

  • বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর, কেশবপুর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বড় মেঘলা এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় ইব্রাহিম খলিল (৬০) নামে এক কৃষক গুরুতর আহত হন। তিনি যশোর সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কেশবপুর-মূলগ্রাম সড়কের হাজির পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে মফিজুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রাম গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, মফিজুর রহমান মোটরসাইকেলযোগে মূলগ্রাম থেকে কেশবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে একই দিন বেলা তিনটার দিকে যশোর-বাঘারপাড়া সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল রায় (২৭) ও পারভেজ (২০) আহত হন। চঞ্চল রায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের প্রমথ রায়ের ছেলে এবং পারভেজ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চল রায় যশোরমুখী এবং পারভেজ বাঘারপাড়ামুখী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চঞ্চল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews