1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় চারজন আটক, ৬ জনের নামে মামলা

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের খাজুরায় চোরাইকৃত ট্রাক কাটার সময় চারজনকে আটক করেছে পুলিশ। যশোরের বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা তিনজনকে এবং পরবর্তীতে যশোর ডিবি পুলিশ আরো একজনকে আটক করে। আটক চারজনসহ মোট ছয় জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। আটক চারজনকেই সোমবার (৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক চারজন হল, যশোর সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জামাল হোসেন, শহরের বকচর হুশতলা এলাকার মৃত মিলন তালুকদারের ছেলে সেতু তালুকদার, কামালপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে এনামুল হক এবং বকচার হুশতলা মাঠপাড়ার হাসান শিকদারের ছেলে হামজা। এছাড়া পলাতক আসামিরা হল, বকচর হুশতলা এলাকার আবু তালহা ও একই এলাকার বদিয়ার রহমানের ছেলের জীবন।

ডিবি পুলিশের এসআই ফকির সালাউদ্দিন খান জানিয়েছেন, গত সোমবার দুপুরে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ হোসেন গোপন সূত্রে জানতে পারেন, তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্ম হাউসের প্রাচীরের মধ্যে একটি চোরাই ট্রাক কাটা হচ্ছে। সংবাদ পেয়ে তিনি উল্লেখিত স্থানে যান। সেখানে যাওয়া মাত্রই কয়েকজন পালিয়ে গেলেও তিনি তিনজনকে আটক করতে সক্ষম হন।

এরা হল জামাল, সেতু ও এনামুল। পরে সেখান থেকে হলুদ রং এর একটি ড্রাম ট্রাকের কাটা অংশ এবং একটি ছোট পিকআপ জব্দ করা হয়। আটক তিনজনকে জিজ্ঞাসা করা হলে তারা কাটা ট্রাকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কাটা অংশের দরজার উপরে আয়েশা এন্টারপ্রাইজ লেখা আছে। আটক তিনজনের কেউই ওই ট্রাকের মালিকের কোন সন্ধান দিতে পারিনি।

পুলিশ সেখান থেকে কাটা অংশ এবং কাটা অংশ বহন কাজে ব্যবহৃত ছোট পিকআপ জব্দ করেছে। পরে এই ঘটনায় বাঘারপাড়া থানায় ছয়জনের নামে একটি মামলা হয়।

যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে আরো বলা হয়েছে পরবর্তীতে তদন্ত করতে গিয়ে অপর আসামি হামজাকে আটক করা হয়। এই মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে। চারজনকেই আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews