1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক অভিযানে ২ হাজার ১৭৫ পিস ইয়াবা ও মাদক ট্যাবলেট উদ্ধার, আটক ৫

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের পৃথক অভিযানে মোট ২ হাজার ১৭৫ পিস ইয়াবা ও ইয়াবাসদৃশ মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারসংলগ্ন আমতলা মোড়ে অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজবাগান এলাকার হামিদা খাতুনকে (৪২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

একই দিন বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে তৌফিক রহমান (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে, সোমবার বিকেল ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কেশবপুর শান্তির মোড় এলাকায় খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাগুরা জেলার কুশখালি ছান্দড়া গ্রামের আল মামুন (২৫) এবং বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের নয়ন হোসেনকে (১৯) আটক করা হয়।

এর আগে রোববার (৭ জুন) রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশের এসআই চিরঞ্জিৎ মণ্ডলের নেতৃত্বে দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাহিদ (৩২) নামে এক ব্যক্তিকে তার বাড়ির উঠান থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews