জাম খেতে গাছে উঠে পড়ে যেয়ে আসিফ আহমেদ (২০) নামে এক তরুন মারা গেছে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের আসাদুজ্জামান এর ছেলে।
নিহতর পরিবার সূত্রে জানাগেছে, রোববার ৭ জুন দুপুর আনুমানিক ২ টার সময় আসিফ আহমেদ জাম পাড়ার উদ্দেশ্যে গাছে উঠে। সে হঠাৎ জাম গাছ থেকে নীচে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকাল ৬ টার সময় সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply