যশোরের অভয়নগরে বাঘুটিয়া এলাকায় মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন হুসাইন নামে এক শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জুন শনিবার উপজেলার বাঘুটিয়া এলাকার একটি মাছের ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে হুসাইন গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করেন।
বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাছের ঘের ও কৃষি খামার এলাকায় ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

Leave a Reply