যশোরের অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ দিবসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কাজের উদ্বোধন হয়েছে।
৬ জুন শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিমুর রাজীবের সভাপতিত্বে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু,
এ সময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু, অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মহিউল ইসলাম, সহ-সম্পাদক মোস্তফা কামাল,
নাওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ছাত্রশিবিরের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল হোসেন গাজী,
সহ সুধী সমাজের নেতৃবৃন্দ ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী, বিএনপি ও জামায়েত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply