1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ‘নবচেতনা’র ২ মাস ব্যাপী বনায়ন কর্মসূচির উদ্বোধন, লক্ষ্য ৩ হাজার গাছ রোপন

  • শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে শুরু হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর ২ মাস ব্যাপী পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই গ্রিন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একটি গাছ হাজার প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও মাঠপর্যায়ে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ মিলন সেখ বলেন,

এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এই ক্যাম্পেইনের আওতায় ৩ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলজ গাছ রোপন করা হবে। শুক্রবার থেকেই আমাদের এই পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। বনায়ন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের বর্তমান সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর নিয়মিত ও স্বেচ্ছায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী দুই মাস ব্যাপী এই বৃক্ষরোপণ ও সচেতনতা অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews