1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা

  • শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের আরএন রোড এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি করেন।

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, লাবনী আক্তারের সঙ্গে বাদীর স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই লাবনী ও তার মা সাবিনা ইয়াসমিনের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্নভাবে ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন।

অভিযোগ অনুযায়ী,গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিন অবস্থানকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় লাবনী আক্তার হত্যার উদ্দেশ্যে দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে কোপটি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।

এছাড়া লাবনী আক্তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে জোসনা বেগম তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে আঘাত করেন।

মামলায় আরও বলা হয়েছে, সাবিনা ইয়াসমিন মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে জখম করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত অবস্থায় সাবিনা ইয়াসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews