সোহেল খান দূর্জয় নেত্রকোনা : জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই জেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। তার আগমনের পর পরই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের আপামর মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন এই জেলা প্রশাসক। ইতোমধ্যে তিনি ও তার টিম সারা জেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও সেবা গ্রহীতাগণ জেলা প্রশাসনের কোন সেবা হতে বঞ্চিত হলেও অভিযোগ জানাতে পারেন জেলা প্রশাসকের মোবাইল নম্বরে।
এতক্ষণ ধরে বলছিলাম নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কথা। কিছু মানুষ নিজেদের কর্মগুনে জনমনে স্থান করে নিয়েছেন। তেমনি একজন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যক্তিও। তিনি খুব কম সময় ধরে নেত্রকোনায় আসলেও নেত্রকোনার মানুষের জন্য অনেক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেত্রকোনাতে আসার পর তাঁর মানবিক মূল্যবোধ এবং কর্মদক্ষতায় নেত্রকোনাবাসী মুগ্ধ।
বিশেষ করে জেলার দূর্গম এলাকায় নতুন নতুন কার্যক্রম প্রতিষ্ঠা এবং তার দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেত্রকোনার পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নতুনত্বে। তাঁর নতুন নতুন চিন্তা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেত্রকোনা জেলা প্রশাসনকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায়। সম্প্রতি তিনি জাতীয় পর্যায়ে জেলা প্রশাসক হিসেবে পুরস্কার লাভ করেছেন। তিনি আইন এবং নিয়মনীতি মেনে চলতেই অভ্যস্ত। কোনো অন্যায়ের সাথে তাঁর আপোস নেই। এজন্য তাকে অসৎ অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের তোপের মুখে পড়তে হয়েছে কয়েকবার। কারণ তিনি আসার পর এ জেলার অবৈধ বালু, ভূমি, ব্রীক্স সহ অনেক অবৈধ ব্যবসা-ই এখন বন্ধের পথে।
কোন বিশেষ প্রয়োজনে তাঁর সাথে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। সাক্ষাৎ প্রত্যাশী মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা বিশেষত বর্তমান করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান সহ জেলা প্রশাসনের পুরো টিমকে নিয়ে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন তিনি। সে সময় দিনরাত পালাক্রমে দুস্থ ও অসহায় মানুষের পাশে ঘরে ঘরে তিনি ও তার টিম সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত বিভিন্ন ধরনের মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে শিল্প-সাহিত্য এবং শিক্ষা ও সুকুমারবৃত্তির চর্চায় নেত্রকোনাকে দেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় জেলায় পরিণত করতে চান তিনি। জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বৈশ্বিক দুর্যোগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
মুজিব বর্ষের অঙ্গীকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল ভূমিহীন ও গৃহহীনের জন্য ভূমি ও গৃহের সংস্থান, প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পাঠাগার গড়ে তোলা, উপজেলা পরিষদে মুজিববর্ষ পার্ক তৈরি করার পরিকল্পনাসহ মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে নেত্রকোনা জেলার সকল বিভাগের সমন্বয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছেন।
অঞ্জনা খান মজলিশ ২০২২ সালের ১লা জুন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এখানে যোগদানের পূর্বে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
নেত্রকোণার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে অঞ্জনা খান মজলিস(২ জুন)দায়িত্ব গ্রহণ করেন।
২০০৩ সালে ২২তম বিসিএস প্রশাসনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন অঞ্জনা খান মজলিশ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন। এরপর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন অঞ্জনা খান মজলিশ। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে নিযুক্ত হন তিনি। এ পদে দায়িত্ব পালন শেষে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।
তাঁর জন্মস্থান সাভারের আনন্দপুরে। তাঁর বাবা এবং শ্বশুর দু’জনই সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর স্বামীও একজন সরকারি কর্মকর্তা। জানা গেছে, ১৯৭৭ সালের ০৯ অক্টোবর ঢাকা জেলার সাভার উপজেলার সম্ভ্রান্ত “খান মজলিশ” পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রেজাউর রহমান খান মজলিশ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) এবং মাতা শামীমা খান মজলিশ (গৃহিনী)। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি সাভার বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সালে স্টার মার্কসহ ১ম বিভাগে এস.এস.সি পাশ করেন। ১৯৯৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ হতে স্টার মার্কসহ ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন।
একইসাথে উক্ত কলেজে মেধার স্বাক্ষর রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্যের নিকট হতে উপচার্য পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে বি.সি.এস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বগুড়া ও চট্টগ্রাম জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে আমলী আদালত ও মোবাইল কোর্ট পরিচালনাসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন প্রশাসনে কাজ করার বাস্তব দক্ষতা অর্জন করেন।
ফটিকছড়ি উপজেলায় কর্মকালীন সময়ে তিনি নবগঠিত ফটিকছড়ি পৌরসভায় ১ম পৌর প্রশাসক ছিলেন। তার সময়ই ফটিকছড়ি পৌরসভার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণসহ সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ চা বোর্ডে উপসচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। অতঃপর উপসচিব হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কাজ করেছেন। তিনি ২০২১ সালের ৩ জানুয়ারী চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে ২০২২ সালের ১লা জুন নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে যোগদান করে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমরা যা করছি তা আমাদের উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব মাত্র। এখানে বাহ্বা নেওয়ার মত কিছু নেই। আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply