1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

মুক্তেশ্বরী নদীর মাঝখানে প্রতিষ্ঠিত আদ-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উজানে ভৈরব নদীর সঙ্গে মুক্তেশ্বরীর সংযোগ পুনঃস্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন  যশোর।

বুধবার (৩ জুন) বিকেল ৫টায় সংগঠনের নীল রতনধর সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৭ জুন দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া আগামী ১৫ জুন বিকেল ৫টায় মুক্তেশ্বরী পাড় পুলেরহাট থেকে ভৈরব পাড় দড়াটানা ভৈরব চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন,

মুক্তেশ্বরী নদী দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও নাব্যতা সংকটে জর্জরিত। নদীকে বাঁচাতে অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত খনন এবং উজানের সঙ্গে সংযোগ পুনঃস্থাপন জরুরি। তারা নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, আবু হাসান, আহাসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, রিয়াদ রহমান, পলাশ বিশ্বাস,

শরিফ আহমেদ বাপ্পি, মুস্তাফিজুর রহমান কবির ও উজ্জ্বল বিশ্বাস।বক্তারা চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ার মোনসাতলা এলাকায় মুক্তেশ্বরী নদী ও জিয়া খালকে দখলমুক্ত করে খননকাজ শুরু করায় জেলা প্রশাসন, বিল হরিণা রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব রাশেদ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল হরিণা রক্ষা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম নয়ন। তিনি মুক্তেশ্বরী নদী রক্ষার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews