1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় নদীতে গোসল করতে নেমে মেহজাবিন নুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে মুক্তস্বরী (বলিদা) নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মেহজাবিন নুর উপজেলার জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়,

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেহজাবিন তার বড় ভাই আল আমিনের (১২) সঙ্গে জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পেছনে মুক্তস্বরী নদীতে গোসল করতে যায়।

একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদী থেকে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেহজাবিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews