1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ প্রায় ৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ,আটক ১

  • বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৬ কেজি গাঁজা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, আধা কেজি জিরা, এক প্যাকেট সনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন,

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews