1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিবি পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার,আটক ২

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস  :

যশোরের চৌগাছা ও সদর উপজেলায় পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা এবং ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সাড়ে এগারোটার দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্দুলিয়া বিজিবি।

অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম খোকন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিন বেনাপোলের  দৌলতপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে খোকনের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলের তত্ত্বাবধানে (১ জুন) পুলিশ সদর উপজেলার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান চালিয়ে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করে।

এ ঘটনায় মো. ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান,এসআই রকি মণ্ডলের নেতৃত্বে অভিযানে একটি নার্সারিতে তল্লাশি চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। পরে গাছগুলোর হেফাজতে থাকার অভিযোগে ডাবলু হোসেনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও গাঁজা গাছ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

‎

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews