1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোল সীমান্তে পুশব্যাক করার চেষ্টা

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশী আখ্যা দিয়ে ও সীমান্ত আইন না মেনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে নারী পুরুষও শিশু পুশব্যাক করার চেষ্টা করেছে।

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের।

তবে,এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়েছেন, যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।
‘রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিলো’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থানে থাকায় তারা (বিএসএফ ) সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬ এর নিকটে ৮/১০ জনকে পুশের চেষ্টা করেন।তাদেরকে শুণ্যরেখায় জড়ো করে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না।

ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিজিবি কর্মকর্তা বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮/ ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে।

বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews