স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া উপজেলার ৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান,

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,
সৈয়দ আব্দুল হাফিজ, রাসেল আহম্মেদসহ পরিষদের সকল সদস্য বৃন্দ। এদিন ৩৮০জন দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply