1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ২০ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল আটক

  • রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

অস্ত্র মামলায় গ্রেফতার দুই চিহ্নিত সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

রোববার (৩১ মে) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার অস্ত্রের সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পর থেকেই তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছিল।

অবশেষে শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খোঁড়া কামরুল দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র

ও বিস্ফোরক দ্রব্যের সরবরাহকারী হিসেবে কাজ করে আসছিলেন। এছাড়া অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, খোঁড়া কামরুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা, অস্ত্র আইনের ছয়টি মামলা, বিস্ফোরক আইনের চারটি মামলা,

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা এবং মাদক আইনের একটি মামলাসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews